বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হেফাজতের দাবিতে পাঠ্যপুস্তকের পরিবর্তন কেনো অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

texed bookআওয়ার ইসলাম : হেফাজতে ইসলামের দাবির মেনে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা কেনো অবৈধ নয় তা জানতে রুল জারি করেছেন আদালত। হাইকোর্টের জারিকৃত রুলে বলা হয়েছে ‘হেফাজতে ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে স্বনামধন্য লেখকদের লেখা বাদ দিয়ে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনাকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না?’

জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব ও জাতীয় পাঠ্যপুস্তক কারিকুলাম বোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে রিটটি করেছিলেন দুই শিক্ষাবিদ— অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক মমতাজ জাহান।

রিটকারীদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মোস্তাফিজ রহমান খান ও সৈয়দ মামুন মাহবুব।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ