শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

মালয়েশীয়দের দেশত্যাগে নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kim_jongউত্তর কোরিয়ায় অবস্থানরত সকল মালয়েশিয়ার নাগরিকের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিম জং-নামের হত্যাকে কেন্দ্র কররে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এই ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।

এর আগে উত্তর কোরিয়া এবং মালয়েশিয়া একে অপরের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে গত মাসে রাসায়নিক ব্যবহার করে মালয়েশিয়ান বিমানবন্দরে হত্যা করা হয়। প্রথম থেকেই এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া।

কিমের হত্যা নিয়ে মালয়েশিয়ার তদন্তেরও কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। ময়নাতদন্তের প্রতিবেদনও তারা প্রত্যাখ্যান করেছে। মৃতদেহটি যে কিম জং নামের সেটিও নিশ্চিত করেনি উত্তর কোরিয়া। তাকে শুধু একজন উত্তর কোরিয়ার নাগরিক হিসেবেই তারা দাবি করেছে।

মালয়েশিয়া ওই হত্যাকাণ্ডের জন্য সরাসরি উত্তর কোরিয়াকে দায়ী করেনি। তবে ব্যাপক সন্দেহ রয়েছে যে উত্তর কোরিয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

হত্যার সাথে সম্পৃক্ততার অভিযোগে বেশ কয়েকজন উত্তর কোরিয়ার নাগরিককে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। এরইমধ্যে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের দুই নারীকে ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ