শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

কাতার বিশ্বকাপে নিরাপত্তা দিবে পাক বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak armyআওয়ার ইসলাম : পাকিস্তান নিরাপত্তা বাহিনী কাতার ফুটবল বিশ্বকাপের নিরাপত্তা প্রদান করবে। কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আলে সানির পক্ষ থেকে এমন প্রস্তাব পেয়েছে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

নিজ দেশে নিরাপত্তা দিতে না পারায় যখন পাকিস্তান থেকে আন্তর্জাতিক খেলা বিদায় নিয়েছে, তখন কাতারের এ প্রস্তাবে খানিক খানিক বিস্মিত আন্তর্জাতিক মহল।

শুধু বিশ্বকাপের নিরাপত্তা নয়; বরং সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রেও পাকিস্তান সেনাবাহিনীর সহায়তা চেয়েছে।

আসন্ন বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাক বাহিনীর সহায়তাও চেয়েছে দেশটি।

কাতার সফরকারী পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে দেয়া সাক্ষাতের সময়ে এ সব সহায়তা চান কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আলে সানি। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফরের বিবৃতিতে এ কথা জানান হয়েছে।

আসন্ন বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় সহযোগিতার পাশাপাশি এ লক্ষ্যে প্রয়োজনীয় জনশক্তি যোগানোর জন্যও পাক সেনাবাহিনীর প্রতি আহবান জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে জেনারেল বাজওয়া কাতারকে কাঙ্ক্ষিত সবক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া, চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে পাক বাহিনীর ভূয়সী প্রশংসা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বাজওয়া।

সূত্র : পার্সটুডে

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ