মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাদ রেখে গেজেট প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

daripallaজামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বাদ রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ সংশোধন করে গেজেট প্রকাশ করেছে। এর ফলে এই প্রতীকটি আর কেউ ব্যবহার করতে পারবে না।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘জামায়াতের নিবন্ধন অবৈধ হওয়ার পর থেকে প্রতীকটি নিয়েও আদালতের পর্যবেক্ষণ রয়েছে। এটা একটা ম্যান্ডেটরি বিষয়। এখন সে অনুসারেই এটার বাস্তবায়ন হবে।’

এর আগে কোনো রাজনৈতিক দলকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বরাদ্দ দেয়া হবে না বলে সিদ্ধান্ত আসে সুপ্রিম কোর্টের ‘ফুলকোর্ট’ সভায়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ফুলকোর্ট’ সভায় এ সিদ্ধান্ত হয়। সুপ্রিম কোর্টের মনোগ্রাম ‘দাঁড়িপাল্লা’ হওয়ায় ফুলকোর্ট সভা থেকে এ সিদ্ধান্ত আসে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত ইসির গেজেটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য ৬৪টি প্রতীক বরাদ্দ দেয়া হয়। সেখানে নৌকা, ধানের শীষ ও লাঙ্গল প্রতীক থাকলেও দাঁড়িপাল্লা বাদ দেয়া হয়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ