শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’র সন্ধান, চলছে অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতpolice-1কাল কুমিল্লার এক চেকপোস্টে পুলিশের ওপর হামলার পর মঙ্গলবার রাত থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস‌্যরা কুমিল্লা পুলিশকে সঙ্গে নিয়ে এ অভিযান চালাচ্ছে।

মিরসরাই পুলিশের একজন কর্মকর্তা জানান, কলেজ রোডের রেদওয়ান মঞ্জিল নামের ওই দোতলা বাড়িতে রাত ১১টার দিকে অভিযান ‍শুরু হয়। সকালেও ওই বাড়ি পুলিশ ঘিরে রেখেছে।

ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেন, “গতকাল কুমিল্লায় যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তারা মিরসরাইয়ের ওই বাড়িতে আস্তানা গেড়েছিল। তাদের নিয়ে সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।”

রাত ২টার পর ওই বাড়ি স্থানীয় পুলিশের পাহারায় রেখে কাউন্টার টেরোরিজমের সদস‌্যরা আরও কয়েকটি স্থানে অভিযান শুরু করেন বলে জানান ওই কর্মকর্তা।

তবে অভিযান এখনও চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ‌্য প্রকাশ করতে চাননি তিনি।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ