শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

সীমান্ত খুলল পাকিস্তান; উপচে পড়া ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

simanto_pakবোমা হামলায় বহু মানুষ হতাহত হওয়ার পর প্রায় তিন সপ্তাহ আগে এসব ক্রসিং বন্ধ করে দিয়েছিল ইসলামাবাদ। ওইসব হামলার জন্য পাকিস্তান সরকার আফগানিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোকে দায়ী করে এ পদক্ষেপ নেয়।

আফগানিস্তান বলেছে, সীমান্ত বন্ধ করে দেয়ার ফলে দেশটির অন্তত ২৫,০০০ নাগরিক পাকিস্তানে আটকা পড়েছে। দু'দেশের নাগরিকরা পরস্পরের দেশে থাকা নিজেদের আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে একে অন্যের দেশ ভ্রমণ করে। এ ছাড়া, উন্নত চিকিৎসার উদ্দেশ্যেও প্রতি মাসে শত শত আফগান নাগরিক পাকিস্তানে পাড়ি জমায়।

আজ (বুধবার) আবার দু’টি ক্রসিং খুলে দেয়া হবে বলে জানিয়েছে পাক কর্তৃপক্ষ। কিন্তু একদিন বা দু’দিনে আটকে পড়া হাজার হাজার মানুষের পক্ষে সীমান্ত অতিক্রম করা সম্ভব হবে না বলে অনেকে মনে করছেন।

এভাবে সীমান্ত বন্ধ করে রাখলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করার পর তোরখাম ও চামান ক্রসিং খুলে দিল পাকিস্তান। -পার্সটুডে

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ