শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

১৫ রাজনৈতিক দলের সাথে এরশাদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ershadআওয়ার ইসলাম : একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে জাতীয় পার্টি। এ লক্ষ্যে গতকাল পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ১৫টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল নতুন জোট গঠনের প্রধান সমন্বয়কের দায়িত্বও পালন করছেন।

এরশাদ যে দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন, সেই দলগুলোর অধিকাংশই রাজনীতির মাঠে অচেনা।

দলগুলো হল- বাংলাদেশ লেবার পার্টি, আমজনতা পার্টি, গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টি, আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ইসলামী ডেমোক্রেটিক পার্টি, কৃষক শ্রমিক পার্টি, ইউনাইটেড মুসলিম লীগ, গণ অধিকার পার্টি, তফসিল ফেডারেশন, জাতীয় হিন্দু লীগ, সচেতন হিন্দু পার্টি, বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি ও ইসলামী গণ আন্দোলন।

বৈঠকে এরশাদের সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও সুনীল শুভরায়ও ছিলেন।

গত ২০ ফেব্রুয়ারি রংপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে নতুন জোট গঠন করে একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান এরশাদ।

বিএনপিবিহীন সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকা জাতীয় পার্টি ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে ছিল।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ