মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

আদনান হত্যায় আরও তিনজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

adnan_uttaraঢাকার উত্তরায় স্কুলছাত্র আদনান কবীর হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. আলী হোসেন জানান, বুধবার রাতে টঙ্গী এলাকা থেকে ওই তিন তরুণকে গ্রেপ্তার করেন তারা।

গ্রেপ্তার তিনজন হলেন- রাজন মোহাম্মদ হৃদয়, শাকিল সরকার ও ফখরুল ইসলাম শ্রাবণ। তাদের বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে।

উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনান গত ৬ জানুয়ারি সন্ধ্যায় খুন হন। ১০/১৫ জন তরুণ ধাওয়া করে আদনানকে ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি কোপানো হয়।

হাসপাতালে নেওয়ার ঘণ্টাখানেকের মাথায় তার মৃত্যু হয়। স্থানীয় কিশোর তরুণদের গ্রুপ ‘ডিসকো বয়েস’ এর সঙ্গে ‘নাইনস্টার’ এর দ্বন্দ্বে ওই হত্যাকাণ্ড হয় বলে পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ছেলের মৃত্যুর পর আদনানের বাবা মো. কবির হোসেন উত্তরা পশ্চিম থানায় নয়জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় এর আগে আরও দশজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাদের মধ‌্যে কয়েকজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ