শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

আমি পরেছি পাটের শাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina patআওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি আমদানির মাধ্যমে সরকার পাটের বহুমুখী ব্যবহার ও বিদেশে তা রপ্তানির উদ্যোগ গ্রহণ করেছে।

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনের বৃহস্পতিবার পাট দিবসের কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে এমন এক সময় ছিল যখন পাটের শাড়ি না হলে বিয়েই হতো না। এখন পাট দিয়ে ফার্নিচার পর্যন্ত তৈরি হচ্ছে। এছাড়া পাট দিয়ে দামি স্যুটের কাপড় তৈরি হচ্ছে।

শেখ হাসিনা বলেন, সেই পাট আমাদের মাঝখান থেকে হারিয়েই গিয়েছিল। হারানো মুসলিন কাপড়ের ঐতিহ্য পাটের মধ্যে দিয়েই ফিরিয়ে আনার চেষ্টা করছি। আবার পাট আমাদের মাঝে ফিরে এসেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাট থেকে আরও দামি দামি পণ্য তৈরি করার চেষ্টা করছি।

পাটের বহুবিদ ব্যবহার ও পাট দিয়ে তৈরি দামি জিনিসপত্রের বর্ণনায় প্রধানমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠানে আমি যে শাড়িটা পরে এসেছি সেটা পার্টের তৈরি। শুধু তাই নয়, আমি হাতের যে ব্যাগটি বহন করছি সেটাও পাটের তৈরি। সুতরাং পাটকে অবহেলা করার কোনো উপায় নেই।

তিনি বলেন, গবেষণার মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই পাটপণ্য বিদেশে রফতানি করে আমরা আবার সোনালী আঁশের ঐতিহ্য ফিরিয়ে আনবো। এই পাটের মাধ্যমেই বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশকে সমৃদ্ধ করবো, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক। এছাড়া শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ