শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যুক্তরাষ্ট্রের ৫ মসজিদকে হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_22295" align="alignleft" width="466"]india_mosjid_mosque প্রতীকি ছবি[/caption]

উড়ো চিঠিতে হামলার হুমকি দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পাঁচটি মসজিদকে। চিঠিতে লেখা হয়েছে, তোমার এবং তোমার সন্তানদের জন্য মৃত্যু অপেক্ষা করছে।

লেক্সিংটন, কেনটাকির মসজিদে হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। চলতি সপ্তাহেই মসজিদগুলোতে হামলার হুমকি দেয়া হয়েছে।

কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর) সামাজিক মাধ্যম ফেসবুকে জানিয়েছে, শনিবার লেক্সিংটনের মাসজিদ বিল্লালের অফিসিয়াল মেইলে ইংল্যান্ডের সিফিল্ড থেকে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।

ওই চিঠিতে লেখা হয়েছে, খুব শিগগিরই তোমাদের মসজিদে বিস্ফোরক ডিভাইস প্রতিস্থাপন করা হবে। ওই হুমকির পর সিএআইআর স্থানীয় মসজিদগুলোতে নিরাপত্তা জোরদারের জন্য মসজিদের প্রধানদের আহ্বান জানিয়েছে।

একটি মসজিদে হত্যার হুমকি দেয়া হয়েছে। বাকি তিনটি মসজিদের মেইলে বিশ্বজুড়ে আমেরিকান মুসলিমদের ওপর হামলার হুমকি দেয়া হয়েছে।

আরআর