বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

ধাওয়া খেয়ে যুবকের মৃত্যু, পুলিশের গাড়িতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

police_car_busকুমিল্লায় পুলিশের ধাওয়ার খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা পুলিশের ব্যবহৃত একটি মাইক্রোবাসে আগুন দিয়েছেন। আটক করেছেন তিন পুলিশ সদস্যকে।

শুক্রবার সকালে জেলার সদর উপজেলার বালুতোপা বাজারের পাশের সীমান্তমূখী একটি রাস্তায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৯টার দিকে আটককৃতদের উদ্ধার করে জেলা সদরে নিয়ে যায়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় এক যুবক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা পুলিশকে ভুল বুঝে গাড়িতে আগুন দেন।

পুলিশ জানায়, সদর দক্ষিণ মডেল থানার এএসআই জহিরের নেতৃত্বে পুলিশ রাস্তায় টহল দিয়ে ভোরে থানায় ফেরার পথে সদর উপজেলার চাপাপুর এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করলে তিনি রাস্তা থেকে ছিটকে পড়ে নিহত হন। এ সময় পুলিশের ব্যবহৃত একটি মাইক্রোবাসও রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে আটকে যায়। এ ঘটনায় সকালে উত্তেজিত জনতা ঘটনাস্থল থেকে পুলিশ কনস্টেবল কামাল ও খোরশেদকে আটক করে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে অতিরিক্ত ঘটনাস্থলে গিয়ে আটক দুই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করেছে। স্থানীয়দের অভিযোগ পুলিশ রাস্তা থেকে প্রায় ৩শ ফুট দূরে একটি ধানের জমিতে নিহত ওই যুবকের লাশ গুম করতে চেয়েছিলেন, তাই তাদের আটক করা হয়।

এদিকে জনতার কবল থেকে উদ্ধার হওয়া দুই পুলিশ সদস্যকে ঘটনার বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ওই যুবক নিহত হয়েছে, অন্য কারণে নয়। কিন্তু এ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের ভুল বোঝাবুঝি হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাল মর্গে নেয়া হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ