শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

নেপালে বাস দুর্ঘটনায় ২৬ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nepal_busনেপালে পাহাড়ি রাস্তায় মোড় নেওয়ার সময় একটি জনাকীর্ণ বাস উল্টে অন্তত ২৬ জন মারা গেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় আরো ৩৬ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দেশটির সরকারী কর্মকর্তারা গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন।

দেশটির এক কর্মকর্তা কৃষ্ণচন্দ্র পোদেল জানান, গত বৃহস্পতিবার রাজধানী কাঠমুন্ডু থেকে প্রায় ৪শ’ কিলোমিটার পশ্চিমের একটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সামনে নদী থাকায় বাসটি হঠাৎ মোড় নিতে যেয়ে উল্টে প্রায় ৬৫০ ফুট নিচে পড়ে যায়।

তবে স্থানীয় গ্রামবাসী পুলিশ ও সেনাদের সঙ্গে মিলে দ্রুত উদ্ধার কাজ চালিয়ে হতাহতদের নিরাপদে সরাতে সমর্থ হয়।

পোদেল আরো জানান, দুর্ঘটনা পরবর্তী সময়ে সেখানে একটি হেলিকপ্টার পৌঁছুলে গুরুতর আহত ১৮ জনকে তাতে তুলে হাসপাতালে নেয়া হয়। কিন্তু ওখানে অপেক্ষারত আরো ৮ আহত যাত্রীকে খারাপ আবহাওয়ার কারণে আনতে যেতে পারেনি উক্ত হেলিকপ্টারটি।

পাহাড় অধ্যুষিত দেশটিতে আঁকাবাঁকা খাড়া রাস্তা ও ফিটনেসহীন গাড়ি চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ