শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

আতশবাজি বিস্ফোরণে ইরানে ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Iranআওয়ার ইসলাম : ইরানে ঘরে তৈরি আতশবাজি বিস্ফোরণে একই পরিবারের সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ কিশোর ও মধ্যবয়সী এক দম্পতি রয়েছে।

জানা গেছে, দেশটিতে পার্শী নববর্ষকে সামনে রেখে এক কিশোর তার ঘরে আতশবাজি তৈরি করছিল। এ সময় বিস্ফোরণটি ঘটে।

এ ব্যাপারে আজ শনিবার নগরীর প্রসিকিউটর জেনারেল নাসের অনলাইন নিউজ ওয়েবসাইট আতাবাতি মিজানকে জানান, প্রচণ্ড শক্তিশালী এই বিস্ফোরণে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদেবিল নগরীর ওই বাড়িটি মাটির সঙ্গে মিশে গেছে।

তিনি আরো বলেন, ‘বিস্ফোরণে সাতজন নিহত হয়েছে। এছাড়াও এতে একজন গুরুতর ও তিনজন সামান্য আহত হয়েছে। ’

উল্লেখ্য, পার্শী বর্ষের শেষ বুধবার ইরানে ঐতিহ্যগতভাবে আতশবাজির উৎসব হয়। উৎসবটি শাহারশানবেহ্সুরি হিসেবে পরিচিত। এ বছরের ২১ মার্চ, মঙ্গলবার পার্শী নববর্ষ নওরোজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ