মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

পৃথিবীতে মানুষের নিরাপত্তায় পুলিশের ভূমিকা অনন্য: ইন্টারপোল মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jürgen Stockআওয়ার ইসলাম : ইন্টারপোলের মহাসচিব জারগেন স্টক বলেছেন, গোটা পৃথিবীতে মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা অনন্য। তথ্য প্রযুক্তির এই যুগে তথ্য আদান-প্রদানের কোনো বিকল্প নেই। আন্তঃদেশীয় যেকোনো অপরাধ মোকাবেলায় তথ্য আদান প্রদানের মধ্য দিয়ে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব।

রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শুরু হওয়া ১৪ দেশের পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের তিন দিনব্যাপী সম্মেলনে তিনি একথা বলেন।

তিন দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম ও সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চের অধ্যাপক রোহান গুনারত্নে দুটি প্রবন্ধ উপস্থাপন করবেন। সম্মেলন শেষে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ আন্তঃদেশীয় কর্মপন্থা নির্ধারণ করে 'যৌথ ঘোষণা' স্বাক্ষর হবে।

ইন্টারপোল মহাসচিব ও ১৪ দেশের পুলিশপ্রধান ছাড়াও সম্মেলনে আফগানিস্তানের নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ উপমন্ত্রী আবদুল রহমান, মালয়েশিয়ার আইজিপি খালিদ আবু বকর, মিয়ানমার পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল মায়ো সু উইন, দক্ষিণ কোরিয়ার সিনিয়র সুপারিনটেনডেন্ট জু মিন লি, শ্রীলংকার আইজিপি পুজিথ সন্ধি বন্দরা জয়সুন্দর,  আসিয়ানপোলের নির্বাহী পরিচালক ইয়োহানেস আগুস মুলিয়োনো, আইজিসিআইর প্রটোকল অ্যান্ড কনফারেন্স বিভাগের প্রধান সিন লি চুয়া, আইসিআইটিএপির পরিচালক গ্রে বারসহ ৫৮ জন বিদেশি অংশ নিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ