শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আওয়ামী লীগ কার কাছে মুছলেকা দিয়ে ক্ষমতায় আসলো? মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Fakrulআওয়ার ইসলাম : বিএনপি ২০০১ সালে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ করে মির্জা ফখরুল বলেছেন, 'তাই যদি হয়, তাহলে পরে প্রধানমন্ত্রী কার কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় আসলেন?'

সোমবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী ২০০১ সালের নির্বাচন নিয়ে সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তা আমাদের হতবাক করেছে। যেভাবেই হোক তিনি সরকারপ্রধান। এতবড় দায়িত্বে থেকে এমন দায়িত্বজ্ঞানহীন উক্তি তিনি কিভাবে করতে পারলেন, তা আমাদের চিন্তায় আসে না।'

বিএনপির মহাসচিব বলেন, 'বক্তব্যের মধ্য দিয়ে তিনি (প্রধানমন্ত্রী) বুঝিয়ে দিয়েছেন, এদেশে বিদেশীরা বিভিন্ন সময়ে সরকার পরিবর্তনে কাজ করছে। এটা জাতির জন্য কতটা মঙ্গলজনক, তা দেশের মানুষ সহজেই অনুমান করতে পারে।'

তিনি আরও বলেন, 'শোনা যায়, ২০১৪ সালে ভারতের ‘র’ এর মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ওই নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলেন। এরশাদকে নির্বাচনে অংশের ব্যবস্থা করলেন। তাহলে কী আমরা বুঝতে পারি ‘র’ এক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল!'

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্ব যৌথসভায় যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান, এমরান সালেহ, শামা ওবায়েদ, মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ