শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ট্রাম্পের সঙ্গে দেখা করবে সৌদি প্রিন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

princeআওয়ার ইসলাম : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করবে সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স মোহম্মদ বিন সালমান। তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে  রবিবার সৌদি আরব ত্যাগ করেছেন।
প্রিন্স মোহাম্মদ সৌদি আরবে অর্থনৈতিক সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে চাইছেন। ট্রাম্প জানুয়ারি মাসে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রথম কোন উচ্চ পদস্থ সৌদি কর্মকর্তা হিসেবে প্রিন্স মোহম্মদ তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই সফর শুরু হবে।
সৌদি বার্তা সংস্থা জানিয়েছে, আলোচনায় ‘দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক ইস্যু’কেই প্রাধান্য দেয়া হবে। বাদশাহ সালমানের ছেলে প্রিন্স মোহাম্মদ সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী হলেও অর্থনৈতিক দিকেই তার মনোযোগ বেশি। ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে কয়েক দশকের সম্পর্ক বিদ্যমান রয়েছে। সৌদি আরবের তেল সম্পদকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ওপর ভিত্তি করে এ সম্পর্ক গড়ে উঠেছে।
তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আট বছরের শাসন আমলে দেশ দুটির মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়। সৌদি নেতৃবৃন্দ মনে করেন, ওবামাকে সিরিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়াতে অনাগ্রহী এবং তারা সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের দিকে ঝুঁকে পড়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের আশাবাদ ব্যক্ত করেছেন যে ট্রাম্প সরকার এই অঞ্চলে অধিকতর সম্পৃক্ত হবে। বিশেষ করে ট্রাম্প ইরানের বিরুদ্ধে অবস্থান নেবেন।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ