শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

নির্বাচনকালীন সরকারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Kobita Khanomআওয়ার ইসলাম : আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে কি না তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

সোমবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাচন অফিস ও সার্ভার স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

কবিতা খানম বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে কি না তা এখনও ঠিক হয়নি। সময়ই তখনকার করণীয় নির্ধারণ করবে।'

তবে সকলের গ্রহণযোগ্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বর্তমান নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান তিনি।

এই নির্বাচন কমিশনার আরও বলেন, 'সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি উপ-নির্বাচনে কমিশন প্রমাণ করেছে আগামীতে এ কমিশনের অধীনে অনুষ্ঠিত সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও রক্তপাতহীন হবে।'

জাতীয় নির্বাচনে বিএনপিসহ সব দলের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, 'আমরা চেষ্টা করব সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের। কমিশন সব ধরনের অনাস্থা, অবিশ্বাস থেকে উত্তরণ ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে মানুষের আস্থা-বিশ্বাস ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।'

তবে শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে তা সম্ভব নয়, এক্ষেত্রে গণমাধ্যম, সংশ্লিষ্ট প্রার্থীসহ সব রাজনৈতিক দলের সহযোগিতারও প্রয়োজন রয়েছে বলে জানান কবিতা খানম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মুখলেছুর রহমান, সিলেট জেলা নির্বাচন অফিসার মনির হোসেন, বড়লেখা ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, রাজনগর উপজেলা নির্বাচন অফিসার একেএম মুছা, বড়লেখা উপজেলা নির্বাচন অফিসার বাবলু সূত্রধর প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ