আওয়ার ইসলাম : সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে গ্রিক দেবী থেমিসের মূর্তি স্থাপনের প্রতিবাদ ও অপসারণের দাবিতে হেফাজতে ইসলামের প্রতিবাদ কর্মসূচীকে কতিপয় ইসলাম বিদ্বেষী ও স্বার্থান্বেষী মহল থেকে রাজনৈতিক রূপদান বা অপব্যাখ্যার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।
তিনি বলেন, হেফাজতে ইসলাম ঈমান-আক্বীদা ভিত্তিক অরাজনৈতিক একটি সংগঠন। আমরা প্রতিষ্ঠালগ্ন থেকেই বার বার বলে আসছি, আমাদের আন্দোলন কাউকে ক্ষমতায় বসানো বা নামানোর জন্য নয়। আমরা মুসলমানদের ঈমান-আক্বীদা, ধর্মীয় স্বাধীনতা ও নৈতিক আদর্শ সমুন্নত রাখতে চেষ্টার পাশাপাশি আদর্শিক ও সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে কথা বলি।
পাশাপাশি আমরা দেশের স্বাধীনতা, জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকারের বিরুদ্ধে যে কোন দেশি-বিদেশী অপতৎপরতা প্রতিহত করতে অরাজনৈতিক অবস্থান থেকে প্রতিবাদ করি। আমাদের রাজনৈতিক কোনই অভিলাষ নেই। সুতরাং সুপ্রিমকোর্ট প্রাঙ্গন থেকে গ্রিক দেবির মূর্তি অপসারণের চলমান প্রতিবাদ আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার কোন সুযোগ নেই।
তিনি বলেন, ইসলাম নির্মূলবাদি চক্র হেফাজতের ঈমান-আক্বীদার আন্দোলনের বিরুদ্ধে নানা অপপ্রচার ও রাজনৈতিক রূপদানের অপচেষ্টায় লিপ্ত। আলেম সমাজ ও তৌহিদী জনতাকে এসব অপপ্রচার সম্পর্কে সচেতন থাকতে হবে।
হেফাজত আমীর কেন্দ্রীয় নির্দেশনার বাইরে আবেগ তাড়িত হয়ে কোনরূপ সিদ্ধান্তমূলক বক্তব্যদান থেকে বিরত থাকার জন্য সংগঠনের সর্বস্তরের নেতাদেরকে নির্দেশ দেন।
তিনি বলেন, আমাদের যে কোন দুর্বলতা ও অসর্তক বক্তব্য লুফে নিতে ইসলাম নির্মূলবাদিরা শ্যেন দৃষ্টিতে অবলোকন করছে। এমনকি কোন কোন রাজনৈতিক দলের নেতা-কর্মীও নিজেদের অপরাধ বা ব্যর্থতা ঢাকতে হেফাজতের কাঁধে দায় চাপাতে চায়। তিনি বলেন, হেফাজতের নেতা-কর্মী ও সাধারণ তৌহিদী জনতাকে এসব বিষয়ে সজাগ ও সতর্ক থাকতে হবে। গতকাল (১৪ মার্চ) মঙ্গলবার বিকেলে সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে হেফাজত আমীর উপরোক্ত কথা বলেন।
হেফাজত আমীরের প্রেসসচিব মাওলানা মুনির আহমদ স্বাক্ষরিত বিবৃতিতে আল্লামা শাহ আহমদ শফী আরো বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ন্যায় বিচারের প্রতীক