শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর কোটি টাকার অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasinaআওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মাহমুদুল হাসানের স্ত্রী ডা. সাবরিনা নুসরাতের চিকিৎসার জন্য এক কোটি টাকা অনুদান দিয়েছেন। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে নুসরাতের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মাহমুদুল হাসানের স্ত্রী ডা. সাবরিনা নুসরাত গত বছরের ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে হোটেল রেডিসনের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার মুখমণ্ডলে আঘাত লাগে। মাথা ও ব্রেইনে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ১৯ ও ২২ অক্টোবর দুটি নিউরোলজিক্যাল অপারেশন করা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে।

এখন পর্যন্ত এক কোটি ৭৫ লাখ টাকা এ হাসপাতালে খরচ হয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে অন্তত আরও আড়াই মাস নিবিড় পরিচর্যার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এর আগে দুর্ঘটনার পরপরই প্রধানমন্ত্রী ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন আহত সাবরিনা নুসরাতের পরিবারকে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ