শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

নিবন্ধন নিয়ে চিন্তিত নয় বিএনপি: আমীর খসরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

amir_khasruবিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে, তবে নির্বাচনে অংশগ্রহণ না করলে নিবন্ধন বাতিল হয়ে যাবে কিনা এ নিয়ে কোনো চিন্তা নেই।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক গোলটেবিল আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী  এসব কথা বলেন।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা’ শীর্ষক এ গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়।

আমির খসরু বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা- সেটা নিয়ে অনেক আলোচনা চলছে। এমনকি নির্বাচনে অংশগ্রহণ না করলে নিবন্ধন বাতিল হয়ে যাবে-এমন কথাও বলা হচ্ছে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এটা প্রমাণিত তখনই।

সুতরাং নিবন্ধন নিয়ে যাদের চিন্তা ওনারা সেই চিন্তাতেই থাকুন। এ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমি পরিষ্কারভাবে বলতে চাই- বিএনপিকে নিবন্ধনের ভয় দেখিয়ে নির্বাচনে নিয়ে যাবেন-এমন ভরসা না করাই ভাল। কারণ ৫ জানুয়ারির মতো নির্বাচনে বিএনপি যাবে না।’

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ