সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

চট্টগ্রামে মাদরাসায় তল্লাশি; কিছুই পায়নি পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madrasha_police_tollashiচট্টগ্রামের লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামী মাদরাসায় শনিবার অভিযান চালিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। তবে ওই অভিযানে কিছুই উদ্ধার করতে পারেনি তারা। খবর এনটিভি’র

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় অপারেশনের পর বিভিন্ন মাদরাসায় ও বাসাবাড়িতে নিরাপত্তাবশত অভিযান চালায় পুলিশ।

তবে সীতাকুণ্ডের জঙ্গি আস্তানা ছায়ানীড় থেকে অভিযানের দুদিন পর আরো ১৬টি বোমাসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

আজ  শনিবার দুপুরে নগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ছায়ানীড়ের বাসায় তল্লাশি চালান। এ সময় ভবনের একটি কক্ষ থেকে ১৬টি বোমা ও ছয়টি ড্রামভর্তি হাইড্রোজেন ফার-অক্সাইড জাতীয় তরল পদার্থ এবং ৪০ লিটার এসিড উদ্ধার করা হয়।

ছায়ানীড়ে অভিযান শেষে পুলিশ নগরীর লালখান বাজারে অবস্থিত জামিয়াতুল উলুমে বিকেল সাড়ে ৪টার দিকে শতাধিক পুলিশ অভিযান চালায়।

অভিযানের পর সিএমপির উপকমিশনার কাজী মুত্তাকী ইবনে মিনান সাংবাদিকদের জানান, খুলশী এলাকার একটি মাদরাসাসহ কয়েকটি এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ এ অভিযান চালিয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো তথ্যের ভিত্তিতে নয়। অভিযানে ছাত্রাবাসের বাইরে থেকে কেউ যাতে থাকতে না পারে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

আরআর

ক্যামব্রিজে পৃথিবীর প্রথম সবুজ মসজিদ

দেওবন্দের নাম পরিবর্তনের প্রস্তাব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ