শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

সংকটে পোশাক খাত: জিএসপি স্থগিতের হুমকি ইইউর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

germents_poshakশ্রমিক অধিকার ইস্যুতে কঠোর অবস্থানে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। শ্রমিক অধিকার রক্ষায় ব্যর্থ হলে দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় বাজার ইউরোপে অস্ত্র বাদে আর সব পণ্যে (ইবিএ) দেওয়া শুল্কমুক্ত রপ্তানি সুবিধা (জিএসপি) স্থগিত করার কথা স্পষ্টভাবেই জানিয়েছে ইইউ জোট।

ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ দূতাবাস থেকে বাণিজ্য মন্ত্রণালয়কে এ জরুরি বার্তা পাঠানো হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশের  রপ্তানি আয়ে বড় ধরনের ধস নামতে পারে। ফলে বড় সংকটের মুখে পড়তে যাচ্ছে তৈরি পোশাক খাত।

ব্রাসেলসে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (কমার্স) এবং কমার্স উইংয়ের প্রধান মোহাম্মদ জহিরুল কাইয়ুম বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক ই-মেইল বার্তায় এ আশঙ্কাজনক তথ্য জানিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এর সত্যতা স্বীকার করেছেন।

তারা জানান, গত ১০ মার্চ পাঠানো ওই ই-মেইলে কাইয়ুম জানিয়েছেন, ইউরোপীয় কমিশনের সঙ্গে ব্রাসেলস দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে। তবে কমিশন একটি বার্তাই বারবার দিচ্ছে, তা হলো—শ্রমিক অধিকার রক্ষা ও তাদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ বাংলাদেশ কবে নাগাদ কিভাবে বাস্তবায়ন করবে সে সম্পর্কে একটি পরিকল্পনা বা রোডম্যাপ আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠেয় সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের বৈঠক ও জুনে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় বিশ্ব শ্রম সংস্থার (আইএলও) সম্মেলনে তুলে ধরতে হবে। অন্যথায় ইবিএ হারানোর ঝুঁকি নিতে হবে, বাংলাদেশকে দেওয়া জিএসপি সুবিধা স্থগিত করা হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ