মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

রিভিউ খারিজ, মুফতি হান্নানের ফাঁসি যেকোনো সময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mufti_hannanসাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা ও তিনজন নিহতের ঘটনায় দায়ের মামলায় মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ আসামিদের রিভিউ খারিজ করে এ আদেশ দেন।

এর ফলে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) এই তিন নেতাদের ফাঁসি কার্যকর করতে আইনগত আর কোনো বাধা নেই। শুধুমাত্র তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ মামলায় মৃত্যুদণ্ড পাওয়া অপর দুই আসামি হলেন- হুজির সিলেট অঞ্চলের সংগঠক শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপন।

এছাড়া একই মামলায় বিচারিক ও হাইকোর্টে যাবজ্জীবন পাওয়া দুই আসামি- মহিবুল্লাহ ও আবু জান্দাল আপিল না করায় তাদের দণ্ডও বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনের মৃত্যুর ঘটনায় করা এই মামলায় ২০০৮ সালে বিচারিক আদালত আসামিদের মৃত্যুদণ্ড দেন।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ