শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

১৮ কোটি রুপির সম্পদ জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Zakirভারতে ড. জাকির নায়েক প্রতিষ্ঠিত এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) প্রায় ১৮ কোটি রুপির সম্পদ জব্দ করেছে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অর্থ আত্মসাতের মামলায় জড়িয়ে সোমবার মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলীয় দংরি এলাকাভিত্তিক এ ফাউন্ডেশনের সম্পদ জব্দ করেছে ইডি।

সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের হওয়ার পর জাকির নায়েককে ৩০ মার্চ নয়াদিল্লিতে এনআইএ দফতরে হাজিরার জন্য সমন পাঠিয়েছে এনআইএ। সোমবার জাকিরের মুম্বাইয়ের বাসভবনে সমন নোটিশ পাঠানো হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বার তাকে নোটিশ পাঠানো হল। আগের নোটিশটি পাঠানো হয়েছিল ১৪ মার্চ।

সোমবার আইআরএফের মুম্বাই কার্যালয়ের ১৮ কোটি ৩৭ লাখ রুপির সম্পদ জব্দ করে ইডি। জাকির নায়েক ও তার এনজিওর বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে 'সাম্প্রদায়িক বিদ্বেষ' ছড়ানোর অভিযোগও আনা হয়েছে। তাকে এর আগে একাধিক সমন পাঠিয়েছে ইডি।

ইউএপিএ'র আওতায় কেন্দ্র এরই মধ্যে জাকির নায়েকের এনজিওকে বেআইনি সংস্থা বলে ঘোষণা করেছে। সম্প্রতি দিল্লি হাইকোর্ট সেই পদক্ষেপ সঠিক বলে রায় দিয়েছেন।

এআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ