শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

২৪ মার্চ খেলাফত মজলিসের আলোচনা সভা ও স্বাধীনতা স্মারকের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

k m s

জামিল আহমদ

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখায় আগামী ২৪ মার্চ ১৭, শুক্রবার, বিকাল ৩ টায়, জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স হলে এক আলোচনা সভা ও স্বাধীনতা স্মারক “চেতনা” এর মোড়ক উন্মোচনের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্মারকের মোড়ক উন্মোচক হিসেবে উপস্থিত থাকরেন মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকরেন ড. আহমদ আবদুল কাদের মহাসচিব, খেলাফত মজলিস। এবং সভাপতিত্ব করবেন শেখ গোলাম আসগর সভাপতি, ঢকা মহানগরী।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পী গোষ্ঠি।

স্বাধীনতার চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ ও সকল শহিদানের রুহের মাগফিরাত কামনায় সকলের উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন, মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজিজুল হক।

-এআরকে