শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন আল্লামা আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

arshad_madani2আওয়ার ইসলাম: একদিনের সংক্ষিপ্ত সফরে কাল বৃহস্পতিবার ঢাকায় আসছেন দারুল উলুম দেওবন্দের উস্তাদ ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানি। বিশেষ এ সফরে কাল বাদ মাগরিব মালিবাগ জামিয়া শরইয়্যায় ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করবেন তিনি।

এই মুহূর্তে মালিবাগ জামিয়ায় অবস্থানরত সাবেক শিক্ষার্থী মাহবুব অপু জানিয়েছেন, মগবাজারে হযরতের ঘনিষ্ঠ এক ভক্ত হাজি আব্দুল মান্নান সম্প্রতি ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিলে শরিক হতেই এ সফর। আরশাদ মাদানি এয়ারপোর্ট থেকে সরাসরি মগবাজার গিয়ে হাজি সাহেবের মাগফিরাতের দোয়া করে মালিবাগ আসবেন। বাদ মাগরিব মালিবাগে উলামা ত্বলাবাদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য রেখে আরজাবাদ মাদরাসায় রাত্রিযাপন করবেন। পরশু সকালে দেওবন্দের উদ্দেশ্যে রওয়ানা করবেন ইনশাআল্লাহ।

দীনি দাওয়াত প্রচার ও ইসলামি সম্মেলনে অংশ নিতে আল্লামা আরশাদ মাদানি বছরে কয়েকবার বাংলাদেশে আসেন। এ সময়গুলোতে বিভিন্ন মাদরাসা ও দীনি প্রতিষ্ঠানের মাহফিলে শরিক হন এবং নতুন প্রতিষ্ঠিত মসজিদ মাদরাসা উদ্বোধন করে থাকেন। বাংলাদেশে তার অগণিত ভক্ত রয়েছে। মাহফিলগুলোতে উপচে পড়া ভিড় থাকে লক্ষণীয়।

আরআর

ভারতবর্ষ স্বাধীনতার লক্ষ্যেই দেওবন্দ মাদরাসার সূচনা: আরশাদ মাদানি

গাজীপুরে মাদরাসা-মসজিদ উদ্বোধন করলেন আরশাদ মাদানী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ