সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

তনজিমুল মোছলেমীন: এতিমের স্বপ্নঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_29483" align="aligncenter" width="911"]tc-1 দর্জি কাজ শিখছে শিক্ষার্থীগণ[/caption]

আতাউর রহমান খসরু

তনজিমুল মোছলেমীন। চট্টগ্রামের ইসলামি শিক্ষার প্রসারে এক অনবদ্য নাম। সমাজের অনাথ, অসহায় ও এতিম ছাত্রদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে সাবলম্বী করে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে দীর্ঘ অর্ধ শতাব্দী কাল।

চট্টগ্রামের প্রখ্যাত আলেম ও সমাজ সেবক আল্লামা মোবারক আলী হেজাজী রহ. ১৯৭০ সালে প্রতিষ্ঠা করেন তনজিমুল মোছলেমীন এতিমখানাটি। প্রতিষ্ঠাকালে এর ছাত্র ছিলো মাত্র ১০ জন। বর্তমানে প্রায় তিনশো এতিম ও দুস্থ শিশু রয়েছে এতিমখানায়।

[caption id="attachment_29484" align="alignnone" width="913"]tc-5 আল্লামা মোবারক আলী হেজাজী রহ.[/caption]

আল্লামা মোবারক আলী হেজাজী রহ. ১৯১৪ সালে চট্টগ্রামের রাজউন গ্রামে জন্মগ্রহণ করেন এবং ৪ জুন ২০১৬ সালে ইন্তেকাল করেন। তিনি তনজিমুল মোছলেনীন ছাড়াও চট্টগ্রামের অর্ধ শতাধিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হয়, তার ৮০ বছরের জীবনকালে তিনি ৭০ হাজারের উপর এতিম ও অনাথ শিশুর প্রতিপালন করেছেন এবং তাদেরকে কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছেন।

চট্টগ্রামের শাহ আমানত রহ. এর মাজার সংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিখানার বৈশিষ্ট্য হলো এখানে শিশুদের লালন, পালন ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি দেয়া হয় কারিগরি শিক্ষা। যেনো এসব শিশুরা পরবর্তী জীবনে আত্মনির্ভরশীল হতে পারে। কারিগরি শিক্ষার মধ্যে রয়েছে, দর্জি, হস্তশিল্প, ইলেক্ট্রিক মেকারি ইত্যাদি।

[caption id="attachment_29487" align="aligncenter" width="840"]tc-2 নামাজ শিখছে শিশুরা[/caption]

তনজিমুল মোছলেমীনে শিক্ষা গ্রহণ করে আজ সমাজে প্রতিষ্ঠা পেয়েছেন অনেকেই। তাদের একজন হাফেজ মাহমুদুল হক। তিনি চট্টগ্রামে একটি ফুল দোকানের মালিক। তিনি জানান, মাত্র ৭ বছর বয়সে তিনি তনজিমুল মোছলেমীন এতিমখানায় ভর্তি হন এবং ১১ বছর বয়সে হেফজ শেষ করেন। হেফজ শেষ করার পর তিনি তারাবি পড়িয়ে সামান্য অর্থ পান এবং তা দিয়ে তিনি ফুলের ব্যবসা শুরু করেন।

[caption id="attachment_29485" align="alignnone" width="904"]tc-3 নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হাফেজ মাহমুদুল হক[/caption]

তিনি আরও বলেন, ‘আমাদের আল্লামা মোবারক আলী হেজাজী রহ. সব সময় বলতেন, নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম কোনো রিজিক নেই এবং নিজের পরিচয়ের চেয়ে বড় কোনো পরিচয় নেই। তাই ছোট থেকে নিজেরা কিছু করার চেষ্টা করবে।’

আমরা তার কথায় অনুপ্রেরণা পেতাম এবং কোথাও থেকে কোনো অর্থ পেলে তা নিয়ে