শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দেড় দিনে না খেয়ে ২৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

durvikkho_sumaliaচরম দুর্ভিক্ষের শিকার দক্ষিণ সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত জুব্বাল্যান্ড অঞ্চলে অনাহারে দেড় দিনে অন্তত ২৬ জন মারা গেছেন। কেন্দ্রীয় সরকার পরিচালিত রেডিওর ওয়েবসাইটে এ খবর জানানো হয়েছে। রয়টার্স

আফ্রিকার ওই অঞ্চলে খরার কারণে গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে, মাঠের ফসল শুকিয়ে গেছে এবং প্রায় ৬২ লাখ মানুষকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছে।

জুব্বাল্যান্ডজুড়ে তীব্র খরা চলতে থাকায় শত শত পরিবার সাহায্যের আশায় রাজধানী মোগাদিশুতে চলে গেছে। রেডিওর ওয়েবসাইটে জুব্বাল্যান্ডের সহ-স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হুসেইনের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, প্রবল খরায় সোমবার ৩৬ ঘণ্টায়  ওইসব লোক মারা যায়। মৃতদের সবাই মধ্য জুব্বার বিভিন্ন ছোট শহর ও গেদো এলাকার বাসিন্দা।

মোগাদিশুর শহরতলীর একটি গাছের নিচে আশ্রয় নেওয়া আবদৌ বলেন, “আমাদের গরুগুলো মরে গেছে। আমাদের খামারটি ধ্বংস হয়ে গেছে। নদীগুলো শুকিয়ে গেছে, আর আমাদের আশপাশে কোনো কুয়াও নেই।” মোগাদিশুর বাসিন্দারা শহরে এসে আশ্রয় নেওয়া পরিবারগুলোকে রুটি ও পানি সরবরাহ করছে।

কিন্তু ওই পরিবারগুলো বলছে, ত্রাণ সংস্থাগুলোর উচিত জরুরি ভিত্তিতে খাবার বিতরণ করা। চলতি মাসে জাতিসংঘের প্রধান বলেছেন, সোমালিয়াকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাতে ধনী দেশগুলোর আরো পদক্ষেপ নেওয়া দরকার। দুর্ভিক্ষ মোকাবিলায় আট কোটি ২৫ লাখ ডলারের প্রয়োজনীয়তার কথা জানিয়ে তিনি বলেছেন, ত্রাণ সহায়তা না বাড়ালে সন্ত্রাস আরো বাড়বে।

আরএফ