শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

মুফতি হান্নানের মৃত্যুদণ্ড স্থগিত চায় হিউম্যান রাইটস ওয়াচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mufti_hannanআন্তর্জাতিক মানবাধিকার সংস্থা- হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডব্লিউ মুফতি হান্নানের ফাঁসি স্থগিত চেয়েছে।

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি আব্দুল হান্নানসহ তিন আসামির মৃত্যুদণ্ড কার্যকর প্রক্রিয়া অবিলম্বে বন্ধের আহবান জানিয়েছে সংস্থাটি। খবর বিবিসি বাংলার।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই আন্তর্জাতিক সংস্থা এক বিবৃতিতে বলেছে, তারা যে কোন দেশে, যে কোন পরিস্থিতিতেই সর্বোচ্চ শাস্তি- মৃত্যুদণ্ডের বিরোধিতা করে।

বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, "বিচার প্রক্রিয়ায় সর্বোচ্চ মান নিশ্চিত করতে হবে বিশেষ করে যখন কারও জীবন ঝুঁকির মুখে পড়ে এবং এখানে কোন সন্দেহ বা ভুলের সুযোগ থাকতে পারে না"।

২০০৪ সালে সিলেটে হযরত শাহজালাল (র) এর মাজারের বাইরে গ্রেনেড হামলার ঘটনায় আনোয়ার চৌধুরী আহত হন এবং নিহত হয় আরও অন্তত তিনজন।

এ ঘটনায় দায়ের করা মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান সহ মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামির রিভিউ আবেদন গত ১৯ মার্চ বাংলাদেশের সর্বোচ্চ আদালত খারিজ করে দেয়।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ