শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোন চুক্তি নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Fakrulআওয়ার ইসলাম : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর অর্থহীন হবে।
আজ বুধবার সকালে রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণেই এই চুক্তি আটকে আছে। এই সফরে ভারতের সঙ্গে নিরাপত্তা বা সামরিক কোনো বিষয়ে চুক্তি করা যাবে না। দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোন চুক্তি দেশের মানুষ মেনে নেবে না।
জঙ্গি হামলা আগামী নির্বাচনের অন্তরায়-ওবায়দুল কাদেরের এমন একটি বক্তব্য প্রসঙ্গে ফখরুল বলেন, নির্বাচনই তো নিশ্চিত নয়। জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করে সরকার লাভবান হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নৌকার পক্ষে ভোট চাওয়ায় প্রমাণ করে দেশে গণতন্ত্র নেই। সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করে জনসভা করছেন। সেখানে তিনি নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। আর বিরোধীদের সভা-সমাবেশের অনুমতি না দিয়ে বন্দি করে রাখছে। এতেই বোঝা যায় দেশে গণতন্ত্র ও লেভেল প্লিয়িং ফিল্ড নেই।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ