শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ফেসবুকে মহানবী সা. সম্পর্কে কটূক্তি করায় গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

greftarফেসবুকে মহানবী সা. সম্পর্কে কটূক্তি করে পোস্ট দেয়ায় আবুল বাসারকে গ্রেফতার করেছে নোয়াখালীর সুধারাম মডেল থানার পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করার পর আদালত জেল হাজতে প্রেরণ করে।

জেলার সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ভর্মগ্রামের গোলাম ছারওয়ারের ছেলে আবুল বাসার ফেসবুকে মহানবী সা. নামে কুৎসা রটিয়ে কটুক্তি করে পোস্ট করে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে এক দল বিক্ষুব্ধ জনতা আবুল বাসারের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় আবুল বাসার পালিয়ে যায়।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন।

আরআর

এ বছর রমজান শুরু ২৭ মে