শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

রিজার্ভ চুরির পর ব্যাংকে আগুন রহস্যজনক: বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Moin khanরিজার্ভ চুরির ঘটনার একবছর পর কেন্দ্রীয় ব্যাংকে আগুন লাগার ঘটনা ‘রহস্যজনক’ বলে মনে করছে বিএনপি।

রাজধানীতে শুক্রবার দুপুরে আলাদা দুটি আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী কেন্দ্রীয় ব্যাংকে আগুনের এই ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন।

মঈন খান বলেন, “৩২ তলার কেন্দ্রীয় ব্যাংকের ১৩/১৪ তলায় বৈদেশিক বিভাগ। এর আগে ছুটির দিনে এই ব্যাংকের রিজার্ভ শাখা থেকে অর্থ লোপাট হয়েছিল। এবার যে আগুনের ঘটনাটি ঘটেছে তাও ছুটির দিনেই হয়েছে। এ দুটি ঘটনাই ছুটির দিনে ঘটল- এটা রহস্যজনক।”

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আজ বাংলাদেশ ব্যাংকে আগুন লেগেছে, প্রশ্নটা ওঠা স্বাভাবিক- এর কারণ কী? আমি জানি না এর কারণ। এটাই জনমনে প্রশ্ন- কেন এই আগুন?”

বৃহস্পতিবার রাত ৯টা ২৮ মিনিটে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪ তলার একটি কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ৩৪ মিনিটে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

কেন্দ্রীয় ব্যাংক ভবনের ১৪ তলার ওই অংশে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের কার্যক্রম চলে। আগুনে ওই বিভাগের মহাব্যবস্থাপকের ঘর ও আসবাবপত্র পুড়ে যাওয়ার কথা জানা গেলেও ক্ষয়ক্ষতির স্পষ্ট চিত্র পাওয়া যায়নি।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি যায় সুইফট মেসেজ হ্যাকিংয়ের মাধ্যমে। ওই অর্থ ফিলিপিন্সের রিজল ব্যাংকে যাওয়ার পর দেড় কোটি ডলার ফেরত পাওয়া গেলেও বাকি টাকা উদ্ধারের কোনো আশা এখনও পাওয়া যায়নি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ