মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

বায়ুদূষণের তালিকায় ৫ নম্বরে ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhaka-cityবায়ুদূষণের ভিত্তিতে বিশ্বের শীর্ষ নগরীগুলোর তালিকায় ঢাকা আছে পাঁচ নম্বরে। এ ছাড়া অ্যামোনিয়া দূষণে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী।

যুক্তরাষ্ট্রর মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে বায়ুদূষণের জন্য দায়ী ওজোন, অ্যামোনিয়া, ফরমিক এসিড ও মিথানল- এই চার বিষাক্ত গ্যাসের মাত্রার তথ্যর ওপর ভিত্তি করে এই তালিকা করা হয়েছে।

গবেষকদের তালিকায় 'বিশ্বে ভয়াবহ দূষিত বাতাসের নগর' হিসেবে প্রথমেই রয়েছে থাইল্যাণ্ডের রাজধানী ব্যাংকক, দ্বিতীয় স্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং। তালিকায় তৃতীয় স্থানে আর্জেন্টিনার বুয়েনস আইরেস, চতুর্থ স্থানে ভারতের দিল্লি এবং পঞ্চম স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে বলে বিজ্ঞান সাময়িকী 'সায়েন্স' এর এক প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নাসা, যুক্তরাষ্ট্র ও জাপানের একদল গবেষকদের তিন বছরের বেশি সময় ধরে করা ওই গবেষণাপত্র মার্চে 'অ্যাটমোসফেরিক কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স' বা এসিপিডিতে প্রকাশিত হওয়ার পর পরিবেশ বিজ্ঞানীদের জন্য নতুন দ্বার উন্মোচিত হলো।

নাসার উপগ্রহ 'অরা'য় স্থাপন করা ট্রপোসফেরিক ইমিশন স্পেকট্রোমিটার বা টিইএস যন্ত্রের মাধ্যমে ২০১৩ সালের জানুয়ারি থেকে শুরু হয় এই গবেষণার তথ্য সংগ্রহর কাজ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ