শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

র‌্যাবকে সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন অব্যাহত রাখতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

a-hamidরাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে র‌্যাবের প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন অব্যাহত রাখতে হবে।

র‌্যাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে র‌্যাবের সেসব দেশপ্রেমিক অসীম সাহসী সদস্যগণকে তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন, যারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পবিত্র দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন।  তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দেশের এলিট ফোর্স হিসেবে র‌্যাব সদস্যগণের পেশাদারিত্ব ও দৃঢ় মনোভাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আইনের শাসন প্রতিষ্ঠাসহ একটি স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠায় চিহ্নিত সন্ত্রাসী, জঙ্গি ও চরমপন্থী দমন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধ খুবই গুরুত্বপূর্ণ। র‌্যাবের সদস্যগণ ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় উঁচু পেশাদারী মনোভাব ও দক্ষতার পরিচয় দিয়ে জনমনে আস্থা স্থাপনে সক্ষম হয়েছেন। এ জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।

আরএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ