শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

সিলেটের আতিয়া মহলে আটকে পড়া সবাই উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

atia_moholটানা একদিন জিম্মি থাকার পর সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানা আতিয়া মহলের ২৯টি পরিবারের সবাইকে উদ্ধার করেছে সেনা বাহিনীর প্যারা কমান্ডো।

শনিবার দুপুর ১২টার দিকে ২৯টি পরিবারের অর্ধশতাধিক লোককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনেন সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যরা।

এর আগে তারা সকাল সাড়ে আটটার দিকে অপারেশন টোয়ালাইট শুরু করেন।

সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, পাঁচতলা বিশিষ্ট ভবনের ওপর ভাগের ২৪টি পরিবারের ৫৫ জন সদস্যকে উদ্ধার করা হয়েছে। এখন নিচ তলায় বাকি পাঁচ পরিবারের সদস্যদের উদ্ধারের পরপরই নিচ তলায় যে ইউনিটে জঙ্গিরা অবস্থান করছে , সেখানে অভিযান শুরু হয়েছে।

এদিকে, দুপুর ১২টায় ঝড়বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি থামার কিছুক্ষণ আগে বিদ্যুৎও চলে এসেছে। অভিযানের এক পর্যায়ে ঝড়বৃষ্টির কারণে বিদ্যুৎ ছিল না।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন জাগো নিউজকে জানান, এই মুহূর্তে আতিয়া মহল সেনা কমান্ডোদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা অভিযান চালাচ্ছেন।

এআর

সিলেটের আতিয়া মহলের বাসিন্দাদের বের করা হচ্ছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ