সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

কানাডায় ইসলাম পরিচিতি সপ্তাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

canada_islam

কানাডার রাজধানী অটোয়ার 'কার্লটন' বিশ্ববিদ্যালয়ে অমুসলিমদের ইসলাম ধর্ম এবং সংস্কৃতি সম্পর্কে অবগত করার জন্য 'ইসলাম পরিচিতি সপ্তাহ' উদযাপিত হয়েছে।

এই অনুষ্ঠান গত সপ্তাহের সোমবারে অনুষ্ঠিত হয়েছে এবং একাধারে শুক্রবার (২৪ মার্চ) পর্যন্ত অব্যাহত ছিল। এই অনুষ্ঠানে অমুসলিমদের ইসলামি সংস্কৃতি সাথে পরিচিত করার জন্য বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

'ইসলাম পরিচিতি সপ্তাহ' অনুষ্ঠানে অমুসলিমদের পবিত্র কুরআনের  সাথে পরিচয় করানোর লক্ষ্যে বিভিন্ন ভাষায় অনুদিত কুরআন শরিফের পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

এ ছাড়াও এই অনুষ্ঠানে ইসলাম ধর্ম সম্পর্কে অমুসলিমদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়।

অমুসলিম শিক্ষার্থীদের ইসলাম ধর্ম সম্পর্কে অবগত করার জন্য হিজাব স্টেশন, ইসলামি সংস্কৃতি ও শিল্প স্টেশন এবং বিনোদন স্টেশনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কার্লটন বিশ্ববিদ্যালয়ে 'ইসলাম পরিচিতি সপ্তাহ' অনুষ্ঠান আয়োজন 'বিফটু হ্যালু' বলেন, ইসলাম ধর্ম সম্পর্কে জানার জন্য অনেক মানুষ বিভিন্ন মিডিয়ায় যোগাযোগ করে থাকেন। কিন্তু অনেক ক্ষেত্রে ইসলাম ধর্ম সম্পর্কে তারা যে তথ্য পেয়ে থাকে সেটা সঠিক হয় না।

তিনি বলেন, ইসলাম ধর্ম সম্পর্কে জানার সব থেকে উৎকৃষ্ট পন্থা হচ্ছে স্বয়ং মুসলমানদের সাথে কথা বলা এবং 'ইসলাম পরিচিতি সপ্তাহ' অনুষ্ঠানটি এই কাজের জন্য অন্যতম একটি পন্থা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ