বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রাশিয়ায় বিক্ষোভ: বিরোধী দলীয় প্রধানসহ আটক কয়েক শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

russia_20আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রাশিয়ায় চলছে বিক্ষোভ। বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি বর্তমান প্রেসিডেন্টের দুর্নীতিকে ব্যাপকভাবে সামনে এনে বিক্ষোভের ডাক দেন। ইন্ডিপেন্ডেন্ট

রোববার মস্কোতে দুর্নীতি বিরোধী র‌্যালি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন রাশিয়ায় দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার রাশিয়ান। ওই বিক্ষোভ মিছিল থেকে পুলিশ গ্রেপ্তার করেছে কয়েক শত নেতাকর্মী ও বিক্ষোভকারীকে।

রাজধানী পুলিশের হিসাবে মস্কোর পুশকিন স্কয়ারে সমবেত হয়েছিল প্রায় ৭ হাজার মানুষ। এর আগে ২০১১  ও ২০১২ সালে ক্রেমলিন বিরোধী বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভের পর রোববারের বিক্ষোভ ছিল আকারে সবচেয়ে বড়। বিরোধী নেতা নাভালনির রয়েছে একটি সংগঠন। এর নাম ফাউন্ডেশন ফর ফাইটিং করাপশন। এ সংগঠনের সঙ্গে বিক্ষোভে যোগ দিতে তিনি রাশিয়ার জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন,  ভ্লাদিভস্তক ও সেন্ট পিটার্সবুর্গ সহ বড় বড় শহরে বিক্ষোভে অংশ নিতে। তার ডাকে সাড়া দিয়েছিলেন বিপুল সংখ্যক রাশিয়ান।

উল্লেখ্য, নাভালনির ফাউন্ডেশন তদন্ত করে দেখতে পায় রাশিয়ার প্রধানমন্ত্রী দমিত্রি মেদভেদেভ বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তার রয়েছে অনেক ম্যানসন, প্রমোদতরী ও আঙ্গুরের খামার। সরকার থেকে তিনি যে বেতন পান তা দিয়ে এ সম্পদ অর্জন করা সম্ভব নয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ