শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

সিলেটে দুই জঙ্গি নিহত; অপারেশন চলছেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

atia_moholসিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ চালানো ‘অপারেশন টোয়াইলাইট’-এ দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে ভেতরে আরো অনেকেই রয়েছে। এজন্য 'অপারেশন টোয়াইলাইট' অব্যাহত রয়েছে।

রোববার বিকাল সাড়ে ৫টার পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্যারা কমান্ডোরা গুলি করে জঙ্গি আস্তানা আতিয়া মহলে দুই জঙ্গিকে হত্যা করেছে। নিহত দুই জঙ্গিই পুরুষ। সেখানে এখনও একাধিক জঙ্গি অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে।

প্যারা কমান্ডোরা নিজেদের ক্ষয়ক্ষতি এড়িয়ে অভিযান শেষ করতে কিছুটা সময় নিয়েই অভিযান চালাচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ির জঙ্গি আস্তানা 'আতিয়া মহলে' অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনী।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে তারা ভবনটির সামনে অবস্থান নেন। এরপর সকাল ৮টা থেকে সেখান থেকে থেমে থেমে বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে আতিয়া মহল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সঙ্গে প্রথমে সোয়াত, পরে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা যোগ দেন। শুক্রবার দিনভর নানা ঘটনায় পেরিয়ে যায়। শনিবার অভিযান শুরু করেন প্যারা-কমান্ডোরা। অভিযানে আতিয়া মহলে আটকা পড়া ৭৮ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ