শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

ইইউ ত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু ব্রিটেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

briten-eeu copyব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে আজ (বুধবার) আনুষ্ঠানিক ভাবে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের প্রক্রিয়া শুরু করেছেন। এ প্রক্রিয়া সম্পন্ন হতে দুই বছর লাগবে এবং দ্বিতীয় মহাযুদ্ধের পর একে সবচেয়ে জটিল আলোচনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি সাধারণ ভাবে বেক্সিট নামে পরিচিত। ৪৪ বছর ইইউতে থাকর পর এ জোট ছেড়ে দেয়া হবে বলে আজ ব্রিটেনের পার্লামেন্টে ঘোষণা দেন থেরেসা মে।

একই সময়ে ইইউ’র সদর দফতর ব্রাসেলসের রাষ্ট্রদূত টিম ব্যারো এ জোট ত্যাগ সংক্রান্ত একটি চিঠি দেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের কাছে। চিঠিতে সই করেছেন থেরেসা মে। এ চিঠি গ্রহণ করা হলে বেক্সিটের প্রক্রিয়ার জন্য আনুষ্ঠানিক ভাবে ৫০ ধারা কার্যকর হয়ে উঠবে।

সংসদে দেয়া ভাষণে থেরেসা মে বলেন, ৫০ ধারা কার্যকর হতে চলেছ এবং ইইউ ত্যাগ করছে ব্রিটেন। তিনি একে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন, ব্রিটেনের ফিরে যাওয়ার আর কোনো পথ খোলা থাকবে না। ব্রিটেনের সামনে অত্যন্ত সুদিন রয়েছে বলেও এ সময়ে আশাবাদ ব্যক্ত করেন থেরেসা মে।

গত ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেন যুক্তরাজ্যবাসী। গণভোটে মোট ৭২ শতাংশ ভোট পড়ে। এর মধ্যে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট পড়ে ৫২ শতাংশ। আর ইইউতে থাকার পক্ষে ভোট পড়ে ৪৮ শতাংশ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ