শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

ভারতের আরও ৬ রাজ্যে কসাইখানা বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

meetউত্তরপ্রদেশের পর ভারতের আরও ৬টি রাজ্যে কসাইখানা বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। রাজ্যগুলো ক্ষমতাসীন বিজেপি শাসিত।

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই সব কসাইখানা বন্ধ করে দেয়। এরই দেখাদেখি ঝাড়খণ্ড, রাজস্থান, উত্তরাখণ্ড, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে কসাইখানা বন্ধের নির্দেশ আসছে।

জানা যায়, ইতিমধ্যেই হরিদ্বারে ৩টি, রাইপুরে ১১টি এবং ইন্দোরে ১টি মাংসের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। রাজস্থানের জয়পুরেও প্রায় ৪ হাজার মাংসের দোকান বন্ধের মুখে। আগামী এপ্রিল মাস থেকেই এগুলিকে বন্ধের ঘোষণা দিয়েছে জয়পুর পৌরসভা। যদিও মাংস বিক্রেতাদের দাবি, এই ৪ হাজারের মধ্যে ৯৫০ দোকান বৈধ। কিন্তু গত বছরের ৩১ মার্চের পর থেকে পৌরসভার পক্ষ থেকে এগুলোকে নতুন করে পূনর্নিবন্ধন করা হয়নি।

জয়পুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক কর্মকর্তা জানান, পৌরসভার পক্ষ থেকে মাংসের দোকানগুলির লাইসেন্স পূনর্নিবন্ধন অর্থ ১০ রুপি থেকে বাড়িয়ে ১০০০ রুপি করার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সে ব্যাপারে এখখনও পর্যন্ত বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

ছত্রিশগড়েও রাইপুর পৌরসভার কমিশনার (জোন-২) আর.কে.ডংরে জানান, ‘তিনদিনে ১১টি অবৈধ মাংসের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। মাংসের দোকানের মালিকদের রাস্তার ধারে এবং নদর্মার মধ্যে মাংসের বর্জ্য ফেলতে দেখা গেছে’।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ