মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

পয়লা বৈশাখে মোটরসাইকেলে ২ আরোহী নিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

motor_saikelএবার পয়লা বৈশাখ সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে প্রশাসন। এর মধ্যে সারা দেশে বিকেল ৫টার মধ্য উন্মুক্ত স্থানের সব অনুষ্ঠান শেষ করা ও মোটরসাইকেলে একজনের বেশি আরোহী চড়া নিষেধ।

সোমবার পয়লা বৈশাখের নিরাপত্তা সংশ্লিষ্ট এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মোটরসাইকেল আরোহীর কাঁধে এবং হাতে কোনো ব্যাগও রাখা যাবে না।

আসাদুজ্জামান কামাল বলেন, পয়লা বৈশাখে হামলার কোনো আশঙ্কা নেই। তবে নিরাপত্তার স্বার্থে এটা করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সাদা পোশাকে পুলিশ থাকবে। রমনা বটমূলে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রায় কয়েকটি নির্দেশনার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মঙ্গল শোভাযাত্রার শুরুর পর মাঝ পথে কেউ ঢুকতে পারবে না। প্ল্যাকার্ড হাতে রাখতে হবে। ভুভুজেলা বাঁশির ব্যবহার নিষিদ্ধ থাকবে। ইভ টিজিং রোধে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা থাকবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ