আওয়ার ইসলাম: সিলেটে লন্ডন প্রবাসীদের মালিকানাধীন বিলাসবহুল বাড়িগুলো পুলিশের নজরদারিতে আসছে। এমনটিই জানালেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
প্রবাসী মালিকের অনুপস্থিতিতে কেয়ারটেকার নিয়ন্ত্রিত এসব বাড়িগুলোকে জঙ্গিরা নিরাপদ আস্তানা হিসেবে বেছে নিচ্ছে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।তাই সিলেট অঞ্চলের শহর ও গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব বাড়িগুলোকে নজরদারিতে আনা হচ্ছে ।
সেনাবাহিনী গত মঙ্গলবার সিলেটের জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ অভিযান শেষ করার ১২ ঘণ্টা না পেরোতেই জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজার শহরের বড়হাট ও নাসিরপুরের দুটি বাড়ি ঘিরে অভিযানে নামে পুলিশ।
দুই দিন অভিযানের পর গত বৃহস্পতিবার নাসিরপুরের বাড়ি থেকে সাতজনের খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে চার শিশু, দুই নারী ও একজন পুরুষ। বড়হাটের জঙ্গি আস্তানাতেও মেলে এক নারীসহ তিনজনের লাশ।
মৌলভীবাজারে অভিযানের আগে সিলেটের দক্ষিণ সুরমায় এই আতিয়া মহলে জঙ্গিদের আস্তানায় অভিযানে যেতে হয়েছিল সেনাবাহিনীকে।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৮ কিলোমিটার দূরত্বের ব্যবধানে বাড়ি দুটির মালিক যুক্তরাজ্য প্রবাসী এক ব্যক্তি। জুয়েল নামে স্থানীয় একজন ভাড়া দেওয়াসহ বাড়িগুলোর তত্ত্বাবধান করতেন।
সিলেটের প্রবাসীদের পরামর্শসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে ‘সিলেট ওভারসিজ সেন্টার’। তাদের তথ্য মতে, বিভাগের চার জেলার প্রায় ২০ লাখ মানুষ মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে বসবাস করেন। এদের বড় একটা অংশের বাস লন্ডনে।
অর্থবিত্তের মালিক এসব প্রবাসী কোটি কোটি টাকা খরচ করে গ্রামের বাড়ি অথবা শহরে বিশাল জায়গাজুড়ে তৈরি করেন বাগান বাড়ি, অট্টালিকা, ফ্ল্যাট বাড়ি। স্থানীয়ভাবে এগুলো ‘লন্ডনি বাড়ি’ বলে পরিচিত।
সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, “ধনাঢ্য প্রবাসীরা তাদের গ্রামের বাড়িতে গড়ে তোলেন বিসালবহুল বাগানবাড়ি কিংবা সুউচ্চ অট্টালিকা। এসব বাড়ি কেয়ারটেকারের হাতে তুলে দিয়ে চলে যান প্রবাসে। আর কেয়ারটেকারদের কাছ থেকে সহজেই এসব বাড়ি ভাড়া নিয়ে কার্যক্রম চালাচ্ছে জঙ্গিরা।”
সিলেট মহানগর পুলিশের অতিরà