শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

৬ দিন পর আতিয়া মহল থেকে দুই লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের শিববাড়ির আলোচিত আতিয়া মহলে 'অপারেশন টুয়াইলাইট' শেষ হওয়ার ৬ দিন পর গতকাল ঢাকা থেকে আসা র‍্যাব এর বোমা নিস্ক্রিয়করণ ও ডগ স্কোয়াড ইউনিট পরিচ্ছন্নতা অভিযান চালালে অজ্ঞাত আরো ২ জঙ্গির দেহাবশেষ উদ্ধার করে।

বিকালে অভিযানের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন র‍্যাব-৯ এর প্রধান লে. কর্নেল আবু হায়দার আজাদ আহমেদ। তিনি বলেন, মৌলভীবাজারে অভিযানের কারণে আতিয়া মহিলে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে দেরি হয়। আতিয়া মহলকে ঝুঁকিমুক্ত করতে আরো কিছু সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।

এসএস