শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধে প্রস্তাব গৃহীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shirinস্বাধীন যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ বন্ধের প্রস্তাব গৃহীত হয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ)। আইপিইউ’র কমিটিতে মঙ্গলবার খসড়া আকারে গ্রহণের পর বুধবার সাধারণ অধিবেশেনে এটিসহ ১৮টি প্রস্তাব গ্রহণ করা হয়।

এই অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশের সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশ, ভারত, চীনসহ ৪৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

বুধবার বিকেলে ৫ দিনব্যাপী আইপিইউ’র ১৩৬তম সম্মেলন শেষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৩৬তম আইপিইউ সম্মেলন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের আস্থা আর্জন করেছে।

বৈশ্বিক অসমতা দূরীকরণ, সবার জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ ও স্বাধীন কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করাসহ কয়েকটি প্রস্তাবনা গ্রহণ করে ঢাকা ঘোষণার মধ্যদিয়ে শেষ হয়েছে।

আইপিইউ সভাপতি সাবের হোসেন চৌধুরী, মহাসচিব মার্টিন চুংগং, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ এ সময় উপস্থিত ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ