শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trin_rel_tranবঙ্গবন্ধু সেতু পূর্বপাড় রেলস্টেশনের পাথাইকান্দি এলাকায় লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনবগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (০৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ট্রেনটি ওই এলাকায় লাইনচ্যুত হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব সহকারী রেলস্টেশনের মাস্টার আব্দুল মান্নান জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইকান্দিতে লাইনচ্যুত হয়। এরপর থেকে উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছে সিরাজগঞ্জ, ঈশ্বরদীসহ উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি ট্রেন।

এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, ঈশ্বরদী লোকালসহ কয়েকটি ট্রেনও আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।

এখন পর্যন্ত কোনো উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে না পৌঁছায় লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কার্যক্রম শুরু হয়নি। সেক্ষেত্রে উদ্ধার অভিযানে খানিকটা সময় লাগতে পারে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ