শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দিল্লি নিতে জানে, দিতে নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rijviদিল্লি শুধু নিতে জানে, দিতে জানে না বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রধানমন্ত্রীর ভারত সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, এই সফরকালে ভারতের সঙ্গে প্রতিরক্ষা ও সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। অথচ সরকার এসব স্পর্শকাতর বিষয় নিয়ে জাতিকে স্পষ্ট করে কিছুই বলছে না।

তিনি বলেন, ভারতের নীতিনির্ধারকরা তো খুশি থাকবেনই, কারণ বাংলাদেশ থেকে না চাইতেই অনেক কিছু পাওয়া যায়। দিল্লি নিতে জানে, কিন্তু দিতে জানে না। আজ রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশ-ভারত সম্পর্ক সর্বোচ্চ শিখরে রয়েছে বলে দুই দেশের সরকারি মহল থেকে একাধিকবার দাবি করা হয়েছে। যদি আকাশছোঁয়া সম্পর্কই থাকে, তবে এত তড়িঘড়ি করে চুক্তি কেন? তিনি আরো বলেন, দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টনের ন্যায্যহিস্যা তো দূরে থাক, এসব নদীর উজানে ভারত একতরফা পানি প্রত্যাহার করে নিচ্ছে। আর বাংলাদেশ অংশে এই নদীগুলো মরা খালে পরিণত হয়েছে।

আরআর

নবজাগরণের স্বপ্ন দেখছে স্পেনের মুসলমান

জর্ডানে হাফেজা লিমার সাফল্য


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ