শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

প্রটোকল ভেঙে স্বাগত মোদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina_modi2চারদিনের দ্বিপাক্ষিক সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০৯৭ ভিভিআইপি ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ০২ মিনিটে (বাংলাদেশ সময় ১২টা ৩২ মিনিট) নয়াদিল্লির ভারতীয় বিমানবাহিনীর পালাম স্টেশনে অবতরণ করে। ফ্লাইট থেকে নামার পরই প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান মোদি।

প্রটোকল অনুযায়ী ভারতের ভারি শিল্প, পাবলিক অ্যান্ড এন্টারপ্রাইজ মন্ত্রী বাবুল সুপ্রিয়া এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর কথা ছিল। তবে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে যান।

এসময় আরও উপস্থিত ছিলেন ভারতের ভারী শিল্প ও গণপরিবহন বিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হবে দিল্লির ঐতিহ্যবাহী রাষ্ট্রপতি ভবনে। সফরকালে প্রধানমন্ত্রী সেখানে অবস্থান করবেন। চারদিনের এই রাষ্ট্রীয় সফরকালে সেখানেই অবস্থান করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্যদিয়ে দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনা এ সফরে যাচ্ছেন।

আরএফ

চারদিনের সফরে নয়া দিল্লি পৌছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ