বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শিক্ষকদের ফেসবুক আইডি পর্যবেক্ষণ করবে শিক্ষাবোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম: পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি খতিয়ে দেখবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

পাশাপাশি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ভাইবার ও ইমোসহ সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক মোবাইল ফোনে ব্যবহার হয়ে থাকলে তাও যাচাই করা হবে।  এ লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়ে জরুরি ভিত্তিতে মোবাইল নম্বর পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

এ বিষয়ে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায় বলেন, ‘পরীক্ষা সংশ্লিষ্ট সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারির মোবাইল ফোন নম্বর সংগ্রহ করা হচ্ছে।  কেউ একাধিক নম্বর ব্যবহার করলে তাও সংগ্রহ করা হবে। প্রশ্নপত্রফাঁসে পরীক্ষা সংশ্লিষ্ট কেউ তার ফোন নম্বর ব্যবহার করেছে কিনা তা যাচাই করা হবে।  ফোন থেকে ফেসবুকসহ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ভাইবার ও ইমোসহ অন্যান্য  সামাজিক যোগাযোগ নেটওয়ার্কও ব্যবহার করা হলে তাও খতিয়ে দেখা হবে।’

শিক্ষা বোর্ডসহ একাধিক সূত্রে জানা গেছে, চলতি এইচএসসি পরীক্ষার আগে এবং পরীক্ষা শুরুর পর থেকে এ কয়দিন কোনও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক ও কর্মকর্তা যদি ফোন থেকে কল করেন বা কোনও অ্যাপস ব্যবহার করে প্রশ্নফাঁসের বিষয়ে জড়িয়ে পড়েন বা যোগাযোগ করে থাকেন, তাহলে তা খুঁজে বের করতেই ফোন নম্বর সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। শিক্ষা বোর্ডের সংগ্রহ করা ফোন নম্বর সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়া হবে তা খতিয়ে দেখার জন্য। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাসেহ সংশ্লিষ্টদের ফোন থেকে এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করবে শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ড গত বৃহস্পতিবার পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারির মোবাইল নম্বর (controller@dhakaeducation.gov.bd) ইমেল ঠিকানায় জমা দিতে বলে। চলতি বছর ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরুর পর ফেসবুক ও হোয়টসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। এরপর থেকে এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস না হয় সে লক্ষ্যে সব ধরণের ব্যবস্থা নেয় শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার আগেই আইন-শৃঙ্খলা বাহিনী ফেসবুকসহ বিভিন্ন