শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শুধু ঘোষণা নয়, সংসদে কওমি স্বীকৃতি আইন পাশ করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টিম আওয়ার ইসলাম: গণভবনের কওমি স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস। তিনি বলেন, কওমি মাদরাসার দাওরার সনদকে এমএর মান দেয়া। অন্যান্য ক্লাসগুলোর ব্যাপারে আমরা সিদদ্ধান্ত নেইনি। পরে এই সিদ্ধান্ত বেন ইনশাল্লাহ।

আমরা মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আল্লামা আহমদ শফী ও ওলামায়ে কেরামের শুকরিয়া আদায় করছি।

মাওলানা আবদুল কুদ্দুস বলেন, আমি দুটি দাবি জানাচ্ছি।  এখানে যে ঘোষণা হবে তা আইনে পরিণত করার জন্য মন্ত্রী পরিষদের বৈঠকে আলোচনা করে এবং জাতীয় সংসদের বিষয়টি উত্থাপন করে সিদ্ধান্ত নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন করা হয়েছে এটা মুসলমানদের মাথার ব্যাথা।িএটা সরানোর জন্য অনুরোধ জানাচ্ছি। মঙ্গলশোভা যাত্রা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। সারাদেশে ্আলেমদের নামে বিভিন্ন মামলা মোকাদ্দমা হচ্ছে তা যেন বাতিল করা হয় সেজন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

আল্লাহ পাক সবাইকে কবুল করুন।

অনুষ্ঠান লাইফ দেখুন https://www.facebook.com/our24/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ