শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কওমির স্বীকৃতি; যেভাবে দেখছেন শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুবাইর ইসহাক
প্রতিবেদক

গতকাল গণভবনে কওমি মাদরাসার স্বীকৃতি বিষয়ে শীর্ষ আলেমদের বৈঠক ছিলো। এতে আল্লামা আহমদ  শফীসহ প্রায় তিনশতাধিক আলেম উপস্থিত ছিলেন। সন্ধা সাতটায় শুরু হওয়া এই বৈঠকে একে একে শীর্ষ আলেমরা বক্তব্য দেন। শেষে রাত নয়টার দিকে প্রধানমন্ত্রীও বক্তব্য পেশ করেন। প্রধান মন্ত্রী তার বক্তব্যে কওমির স্বকীয়তা বজায় রেখে আলেমদের দেওয়া ৭ দাবি মেনে দাওরা হাদিসকে মাস্টার্স সমমান ঘোষণা করেন।

এই স্বীকৃতিতে কওমি অঙ্গনে অানন্দ ছড়িয়ে পড়েছে। বহু কাঙ্ক্ষিত স্বীকৃতি পেয়ে ছাত্ররা বেশ আনন্দিত। তেমন কিছু অনুভূতি আওয়ার ইসলামকে জানিয়েছেন কওমি পড়ুয়া কিছু তরুণ।

মাওলানা কবীর হুসাইন। বর্তমানে খুলনা খালিশপুর দারুল মুকাররম মাদরাসার হিফযুল কুরআন বিভাগের বিভাগীয় প্রধান। ২০০১ সালে খুলনা দারুল উলূম থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) শেষ করেন।

কওমির স্বীকৃতি বিষয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ্ অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হতে চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর জবান থেকে দেশের তিনশত শীর্ষ উলামায়ে কিরামের সামনে দাওরায়ে হাদীসকে মাস্টার্সের সমমান ঘোষনা দিয়েছেন। এক্ষেত্রে বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের একটা কথার সাথে আমিও একমত যে শুধু ঘোষণায় সীমাবদ্ধতায় নয়, বরং সংসদে পাশ করতে হবে। আমরা কওমি আলেমরা এতদিন দেশের স্বীকৃত শিক্ষিত হিসেবে পরিগণিত ছিলাম না। (যদিও নিঃসন্দেহে আল্লাহর নিকটে মকবূল)। এখন থেকে দেশের তথাকথিত বুদ্ধিজীবিরা কওমি শিক্ষাটাকে হেয় করে কথা বলার সাহস পাবে না।"

জাহেদ আহমেদ। জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া মীরবক্সটুলা নয়াসড়ক মাদরাসায় এ বছর দাওরা হাদিস পড়ছেন। তিনি স্বীকৃতি বিষয়ে আওয়ার ইসলামকে বলেন, ‘অালহামদুলিল্লাহ। আমি মনে করি আজ স্বীকৃতির ঘোষণার মাধ্যমে জাতীয়ভাবে শিক্ষার হার বাড়বে।

যেদেশে ২০ লক্ষ শিক্ষার্থীর শিক্ষার স্বীকৃতি নেই সে দেশে কিভাবে শতভাগ শিক্ষার হার নেয়া যাবে?
কওমি মাদরাসার স্বীকৃতির মাধ্যম আমার মনে হচ্ছে স্বীকৃতির কারণে কওমি অঙ্গনের কোন কà